বোয়ালমারী জর্জ একাডেমি স্কুলে নবম শ্রেণির রেজিষ্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী জর্জ একাডেমি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ফির পরিবর্তে স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে শিক্ষার্থী-অভিভাবকদের একাধিক সূত্রে জানাগেছে। জানাযায়,২০২৪-২৫ শিক্ষা বর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার সরকার নির্ধারিত ফি হচ্ছে ২ শত ৯৬ টাকা। কিন্তু জর্জ একাডেমী স্কুল কর্তৃপক্ষ এই হারের বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছেন ৪ শত টাকা করে। এভাবে বিদ্যালয়টির নবম শ্রেণির ২ শত ৭৫ জন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শিক্ষক-কর্মচারীদের একাধিক সূত্র জানায়,বিদ্যালয় ম্যানেজিং কমিটির কার্যক্রম না থাকায় এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ একক স্বীদ্ধান্তে ও অসৎ উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে এই অতিরিক্ত অর্থ আদায় করেছেন। যার বিপরীতে শিক্ষার্থীদের কোন রশিদ দেওয়া হয়নি। বেআইনি ভাবে আদায় করা এই টাকা কোথায়,কোন ভাবে রাখা হচ্ছে বা কোথায়, কিভাবে ব্যবহার হচ্ছে তা অজানাই থাকছে স্কুল পরিবারের সিংহ ভাগ সদস্যের কাছে। ৪ শত টাকা রেজিষ্ট্রেশন ফি পরিশোধের কথা স্বীকার করে নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদ সিকদার,কাজী খালিদ হোসেন,মোঃ আব্দুল্লাহ,কাব্য প্রদ্দার,শাহিন আহমেদ সহ আরো অনেকে জানায়,আমরা বোর্ড নির্ধারিত ফির পরিমাণ অবহিত ছিলাম। তবে স্কুল ৪ শত টাকা চাওয়ায় আমরা তাই দিতে বাধ্য হয়েছি। বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউনুস আলী ৪ শত টাকা রেজিষ্ট্রেশন ফি নেওয়ার কথা স্বীকার করে বলেন,বোর্ড নির্ধারিত ফি কত আমার জানা নেই। তবে অফিস থেকে ৪ শত টাকা নিতে বলেছে বিধায় সেই হারে টাকা আদায় করেছি। এর বাইরে কিছু বলতে পারবনা। এব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ বলেন,বোর্ড নির্ধারিত ফি ২ শত ৯৬ টাকা হলেও এর বাইরে অন্যান্য আরো অনেক খরচ রয়েছে। সেটি মাথায় রেখেই বর্তমানে পদাধিকার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই ৪ শত টাকা রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। এতে আইনের কোন ব্যত্যয় হয়নি বলে জানান প্রধান শিক্ষক। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। বেআইনি কিছু ঘটলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন