চলচ্চিত্র অভিনেতা রাজীব স্মরণে দোয়া - মিলাদ
পটুয়াখালীর দুমকীতে বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ওয়াসিমুল বারী রাজীব স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ অডিটরিয়ামে আয়োজিত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, প্রধান শিক্ষক আঃ রব জোমাদ্দার, আঃ জব্বার হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম খান ও জিএম ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রায়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব এর বনার্ঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বাংলাদেশ চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, রাজনীতিবিদ মরহুম ওয়াসীমুল বারী রাজীব ১৯৫২ সালের পহেলা জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গাবতলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে " রাখে আল্লাহ মারে কে" ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে। তিনি চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে ৪র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
মরহুম ওয়াসীমুল বারী রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি'র ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সহযোগী সংগঠন জাসাস এর সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই স্ত্রী ও তিন পুত্র সন্তানজনক রেখে গেছেন।
T.A.S / T.A.S
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ