দুমকীতে টাকা ছিনতাইয়ের অভিযোগ
পটুয়াখালীর দুমকীতে এয়ারটেলের বিক্রয় প্রতিনিধি মো: শাহিন শিকদারকে (২০) মারধর করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেবুখালী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় দুমকী-লেবুখালী মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন দুমকী থানার ওসি ফিরোজ আহমেদ।
ভুক্তভোগী জানান, ব্যবসায়ীদের থেকে পাওনা টাকা উত্তোলন করে সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী জেলা সদরের উদ্দেশে রওনা হন তিনি। উপজেলার মাদ্রাসা ব্রিজ এলাকায় শাহিনের মোটরসাইকেলকে লক্ষ্য করে আরও দুটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী ধাওয়া করে। একপর্যায়ে কাঁঠাল তলা এলাকায় তাকে আটকে মারধর শুরু করেন। এসময় ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে তার সাথে থাকা ৪০ হাজার টাকাসহ একটি ব্যাগ নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
দুমকী থানার ওসি মো. ফিরোজ আহমেদ আলোর সময়কে বলেন, এ ঘটনায় অভিযান অব্যহত রয়েছে। জড়িতদের শনাক্ত করতে পারলে, পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
T.A.S / T.A.S
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ