ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ৩:১২

মানিকগঞ্জের সিংগাইরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমির ঘর ভেঙে জোর করে স্থাপনা নির্মানের চেষ্টা চলছে। উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়াড়া গ্রামে এঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জমি দখলে বাঁধা দিলে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভুক্তভোগী নারীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে শনিবার সিংগাইর থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী মজিরন নেসা। তবে ৪ দিনেও সেখানে পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় প্রাণ ভয়ে আছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানাগেছে, খানবানিয়াড়া গ্রামের নুর ইসলামের স্ত্রী মজিরন নেছাকে তার বাবা আর, এস ১৮৯৫ দাগের ৬ শতাংশ জমি লিখে দেন । জমিটিতে একটি ঘর নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছেন। এদিকে মজিরন নেছার নগদ টাকা প্রয়োজন হলে ৫০ হাজার টাকা নিয়ে বায়না করে একই এলাকার মোঃ এমদাদ ওরফে ইন্তাজ খাঁ। কিন্তু মোঃ এমদাদ ওরফে ইন্তাজ খাঁ প্রতারণা করে জমিটি বায়না দলিলের কথা বলে তার স্ত্রী সখিনা বেগমের নামে আমমোক্তার দলিল করে। পরবর্তীতে জমিটির মালিকানা দাবি করে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছেন ইন্তাজ খাঁ। এবিষয় ভুক্তভোগী পরিবারটি গত ১ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন। মামলা নম্বর দেওয়ানি ৩০৩/২৪। মজিরন নেছা জমিটির মামলার বিষয় লইয়া আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয় আদেশ দেন বিবাদী পক্ষকে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলেন। এদিকে বিবাদী পক্ষ আদালতের নোটিশ পেয়ে জমিটি দখলের চেষ্টা করছেন।

ভুক্তভোগী মজিরন নেছা বলেন, জমি থেকে আমার ঘর ভেঙে নিয়ে গেছে। আমি বাঁধা দিলে আমার উপর ইন্তাজ খাঁ, তার স্ত্রী ও বাড়াটে সন্ত্রাসীরা হামলা করে। আদালতের আদেশ অমান্য করে আমার জমিতে নতুন করে ঘর বাড়ি নির্মাণের চেষ্টা করছে। শনিবার থানায় অভিযোগ দিয়েছি এখনো  পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

এবিষয়ে কথা বলতে এমদাদ ওরফে ইন্তাজ খাঁর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমি খোঁজ নিয়ে দেখছি অভিযোগটি কোন অফিসারের নিকট আছে। অভিযোগ পেলে অবশ্যই অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান