সিংগাইরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতিতে মোঃ আবুল হোসেনকে সভাপতি ও দেওয়ান মোঃ আবু কাউসারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) দুপুরে সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ও দক্ষিন চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাসেল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিনুর রহমান সৌরভ, আনোয়ার হোসেন ভূঁইয়া, শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল আলিম খান, নাজনীন শাপলা, মোঃ মোজাম্মেল হোসেন প্রমুখ।
এসময় উপজেলার ৯৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রস্তাবনা ও সমর্থনে আবুল হোসেনকে সভাপতি ও দেওয়ান আবু কাউসারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন