চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকসহ নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সামনের আরেকটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১৩-৬৭৫৮) ধাক্কা দিলে গাড়িটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় ড্রাইভিং সিটে থাকা কাভার্ডভ্যানের হেলপার মো. আনিস (২২) বাঁচার জন্য গাড়ি থেকে ঝাঁপ দিলে পেছন থেকে অজ্ঞাতনামা আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত আনিস ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রামপুর এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ওয়াসিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহতের লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৪৮) নামে এক রিকসাচালকের মৃত্যু হয়েছে। নিহত কামাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে মহাসড়কের উপজেলার মিয়াবাজারস্থ দক্ষিণ প্রতাপুর রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী লেনে একটি পিকআপভ্যান ব্যাটারিচালিত রিকসাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক কামালের মৃত্যু হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আইয়ুব আলী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ, পিকআপভ্যান ও অটোরিকসাটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
অপরদিকে, একই দিন দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানার খোশদাহ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত