ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মান্দায় চাঁদাবাজদের বিরুদ্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ২:২৩

নওগাঁর মান্দায় আত্রাই নদীর উজান অংশের ইজারাদার রহমত আলী মোল্লা চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে "মান্দা উপজেলা প্রেস ক্লাবে" ভুক্তভোগী চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

অভিযুক্তরা হলেন, মহাদেবপুর উপজেলার সফাপুর ইউপির গোপালকৃষ্ণপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও যায়যায়দিন পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, মান্দা উপজেলার ভালাইন ইউপির ভালাইন দক্ষিণপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডলের ছেলে আজিজুর রহমান বাবু।

আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রহমত আলী মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে অভিযুক্ত দুইজন ব্যক্তি বালুমহাল থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে বালু বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিলেন। দাবীকৃত টাকা না দেওয়ার কারণে অভিযুক্তরা যোগসাজসে করে গত (৩০ অক্টোবর) বালু মহালের ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভাংচুর চালান। এতে ইজারাদারের ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরও তারা ক্ষান্ত না হয়ে কালেন্ডার বহির্ভূত মৌজা আয়াপুর উল্লেখপূর্বক আত্রাই নদীর বাহিরে অন্য নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে মর্মে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। এছাড়াও তারা স্কুল ছাত্রদের দিয়ে মানববন্ধন করেছেন। সরকারের বিধি মোতাবেক নদী ইজারা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন করে আসলেও বৈধ ইজারাদারকে অবৈধ বলে সংবাদ প্রকাশ করে জনমনে ও প্রশাসন বিভ্রান্ত সৃষ্টি করে আসছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরো অভিযোগ করে বলেন, যায়যায়দিন পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধি ৫০ হাজার টাকা দাবি করে সংবাদ প্রকাশের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন এবং আজিজুর রহমান ওরফে বাবু ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবীকৃত টাকা না দিলে এভাবে দিনের পর দিন মিথ্যা সংবাদ প্রকাশ ও মানববন্ধনের মাধ্যমে হেনেস্তা করবেন বলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন।

এদের নিকট থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ইজারাদার রহমত আলী মোল্লা। এসময় বালু মহাল ইজাদারের কয়েকজন অংশিদারিত্বকারী ব্যক্তি উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত