মানিকগঞ্জে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপণ
মানিকগঞ্জ জেলায় পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও সবুজ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 'খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা করুন'- এই স্লোগানে বুধবার (১ সেপ্টেম্বর) নয়াকান্দি এলাকার দি গ্রানাডা স্কুলের আমবাগানে এ কর্মসুচি পালিত হয়।
কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার। এ সময় কেক কেটে ও গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ আন্দেলন মানিকগঞ্জের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সবুজ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডাক্তার মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী প্রমুখ।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি