ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সিংগাইরে ২৪'এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৩:৪

২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সরকার, শহিদ সাদের বাবা মোঃ বাহাদুর খান, শহিদ তুহিনের স্ত্রী রিয়া আক্তার প্রমুখ।

বক্তারা ছাত্র-জনতার বিপ্লব ও শহিদদের গুরুত্ব তুলে ধরেন। তারা শহিদ সাদ মাহমুদকে চিরদিন স্মরণে রাখতে শহীদ রফিক সেতু থেকে ফোর্ডনগর সড়ককে শহিদ সাদ মাহমুদ সড়ক এবং তালেবপুর শহিদ মোঃ তুহিনের বাড়ির পাশের সড়ককে শহিদ তুহিন সড়ক নামকরণ ও সাইনবোর্ড সরকারিভাবে লাগানোর প্রস্তাবনা আনেন। তারা আরো বলেন, ছাত্র-জনতার এ আত্মত্যাগ কখনোই ভুলা যাবে না।

এসময় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে উপজেলা মসজিদে শহিদদের আত্মার মাগফেরত ও আহতদের জন্য দোয়া করা হয়।

T.A.S / T.A.S

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম