ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের আলোচিত ভুমিদস্যু আ.লীগ নেতা নাসির র‌্যাব’র হাতে আটক


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৩-১২-২০২৪ বিকাল ৫:৪৩

সিলেটের আলোচিত ভুমিদস্যু আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে গত রবিবার সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল। আটক নাসির উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলা ও বিস্ফোরক মামলা নং-৪৪৯/২৪ ইং এর এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন নগরীর খাসদবির এলাকার বাসিন্ধা ইমন আহমদ। নাসির উদ্দিন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক। উপজেলার খাদিম নগর ইউনিয়নের বিমানবন্দর থানাধীন ধুপাগুল গ্রামে মৃত নুনু মিয়ার ছেলে। গেলো বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নগরীর বন্দরবাজার এলাকায় সহযোগীদের নিয়ে ছাত্র জনতার উপর স্বহস্র হামলা চালান। এসময় অনেক নিরীহ মানুষ  হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় এলাকাবাসী জানান, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বিগত সরকারে শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় এলাকার আদিবাসী “পাত্র”সম্প্রদায়ের অনেকের বসতবাড়ি জবর দখল করে নেয়।এক সময়ের দিনমজুর নাসির উদ্দিন ট্রাকের হেলপার হিসাবে কাজ করতেন। পরে ড্রাইভারী শিখে ট্রাক ড্রাইভারী শুরু করে সীমান্তের চোরাচালান ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। তিনি দিনে পাথর ব্যবসা করলেও রাতে করতেন চোরাচালানের ব্যবসা। এ সুবাধে তিনি অল্পদিনে কয়েক কোটি টাকার মালিক বনে যান। টাকার জোরে তিনি স্থানীয় ধোপাগুল এলাকার হালার মালিক সমিতির সভাপতি হন। এরপর তিনি সরাসরি জড়িত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি দীর্ঘদিন থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমানের হয়ে কাজ করতেন। আটককৃত নাসির উদ্দিনকে রবিবার রাতে সিলেট কতোয়ালী থানায় হস্তান্তর করে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের