সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, খেজুর বাগান ব্রিজের পাশে জ্যাট পেইন্টস কারখানার পিছনে স্থানীয় মোঃ হাসেন ফকিরের ছেলে জীবন ফকিরের টমেটো ক্ষেতে সকালে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে থানার এসআই মাসুদুর রহমানসহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করেন। লাশের পরনে ছিলো লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জেকেট।
লাশের কোমরে অটোবাইকের চাবি, শার্টের পকেটে একটি বাটন মোবাইল, একটি টর্চ লাইট ও কিছু টাকা ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন অটোচালক হতে পারে। সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ মোশাররফ হোসেনসহ পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত পরিচয় পাওয়া যাবে।
T.A.S / T.A.S
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন