চৌদ্দগ্রামে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে মাদক পাচারকালে একটি পাজেরো গাড়ি থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমার নির্দেশে বুধবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলাকান্দি সংযোগ সড়কের মাথায় এসআই আরিফ হোসেন ও এএসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনাকালে একটি পাজোরো গাড়ীতে (ঢাকা মেট্রো-ঘ-১১-৬১৬৭) তল্লাশী চালিয়ে গাড়ীর পেছনের সীটের উপর বস্তাভর্তি ৯৮ বোতল ফেনসিডিল ও চালকের পাশে কাগজের প্যাকেটে মোড়ানো ১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করে।
আটককৃতরা হলো- চিহ্নিত পাইকারী মাদক বিক্রেতা কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে শামসুল হক (৪৫), ক্রেতা ঢাকা মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার মৃত ইরানের ছেলে মাহবুব (২৪), নোয়াখালীর বেগমগঞ্জ থানার খেজুরতলা এলাকার মৃত শহিদ উল্লাহর ছেলে রাকিবুল ইসলাম ও গাড়ী চালক বরিশালের বাবুগঞ্জ থানার চরকমিশনা এলাকার আলম হাওলাদারের ছেলে রবিন (৩৬)। জব্দকৃত গাড়ী ও মাদকের আনুমানিক মুল্য ১২ লাখ ৬ হাজার টাকা।
তথ্যটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, মাদক নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশ জিরোটলারেন্স ভূমিকা পালন করছে এবং অব্যাহত থাকবে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কের সলাকান্দি এলাকা থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় একটি পাজারো গাড়ী জব্দ করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আসামীদেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হযেছে।
জামান / জামান
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল