হরিরামপুরে মৎস্য দপ্তরের উদ্যোগে পিকআপ ভ্যান ও মৎস্য খাদ্য বিতরণ
মানিকগঞ্জের হরিরামপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ (NATP-2)-এর অধীনে মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড ২ অনুদানপ্রাপ্ত উপ-প্রকল্পের সিআইজি মৎস্যচাষিদের মাঝে পিকআপভ্যান বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ৩টি সিআইজি সমিতির মাঝে এই পিকআপভ্যান বিতরণ করা হয় এবং ৫ জন মৎস্যচাণির মাঝে মৎস্যখাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বাস্তবায়িত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান প্রমুখ।
অনুদানপ্রাপ্ত সমিতিগুলো হলো- কুঠির হাট সিআইজি (মৎস্য) সমবায় সমিতি, গোপীনাথপুর উত্তরপাড়া মৎস্যচাষি সিআইজি (মৎস্য) সমবায় সমিতি, কৌড়ি রুপালী সিআইজি (মৎস্য) সমবায় সমিতি।
জামান / জামান
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন