বিজয় দিবস উপলক্ষে যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ক্রীড়া সপ্তাহের উদ্ভোধন
আসন্ন বিজয় দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে সপ্তাহ জুড়ে ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জিয়াউল আমীন উক্ত ক্রীড়া সপ্তাহের উদ্ভোধন করেন।
ব্যাডমিন্টন, ভলিবল, মিনি ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন রকম আউটডোর এবং ইনডোর গেমের আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় অংশ নিবেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন ‘বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরেই অন্তঃবিভাগ টুর্নামেন্টের আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, প্রফুল্লতা ও মনত্বাত্তিক বিকাশে এ ধরণের টুর্নামেন্ট কার্যকর ভূমিকা পালন করে।’
উদ্ভোধন কালে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমীন বলেন, ‘সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা অপরিহার্য। ব্যাডমিন্টন, ভলিবল ও ক্রিকেটসহ বিভিন্ন প্রতিযোগিতায় ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন।’
উল্লেখ্য, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু সালেহ মাহফুজুল বারী, যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের হল প্রভোস্ট ড. আব্দুল হালিম প্রমুখ।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান