ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২-৯-২০২১ রাত ১১:৪৯

মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নের  উত্তর চানপুর আরকান মাদ্রাসা থেকে কল্যাণপুর আজাহার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ( প্রস্তাবিত) মমতাজ বেগম সড়কে রাস্তা দখল ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চলাচলের রাস্তা হারিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়,  উপজেলার চালা ইউনিয়নের  আরকান মাদ্রাসা থেকে কল্যানপুর আজাহার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কে প্রবাসী কাউছার বিশ্বাস লাভলুর অর্থায়নে একই এলাকার শামসুল হক মোল্লা ঘর তুলেছেন। ঘর অপসারণ চেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হরিরামপুর থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তর চানপুর এলাকার মাহমুদুল হাসান। 

মাহমুদুল হাসান বলেন, রাস্তার ওপর ঘর নির্মাণ করায় আমরা চলাচলে বিপাকে পড়েছি। ঘর অপসারণ চেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হরিরামপুর থানার ওসির কাছে লিখিত আবেদন করেছি।

অপরদিকে সরকারি জায়গা দিয়ে রাস্তা না করে ব্যক্তিগত জায়গায় রাস্তা বন্ধের দাবি করে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন শামসুল হক মোল্লা নামে এক ব্যক্তি।

ভাতিজার জায়গায় ঘর নির্মাণের কথা স্বীকার করে শামসুল হক মোল্লা বলেন, সরকারি জায়গা রেখে ফসলি জমি নষ্ট করে তারা   রাস্তা নির্মাণ করছেন। সরকারি জায়গা দিয়ে রাস্তা না করে ভাতিজার জায়গায় রাস্তা নির্মাণ করছেন। অনেকের ফসলি জমি নষ্ট করেছে তারা। আমরা চাই নদীর পাড়ঘেঁষে সরকারি জায়গায় রাস্তা হোক। আমরাও উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে জানিয়েছি।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে বলে তিনি ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে সরজমিন তদন্ত করার কথা বলেছি। যদি জনগণের চলাচল বন্ধ করে ঘর নির্মাণ করা হয় তবে ঘর অপসারণ করতে হবে। আর যদি জনগণের চলাচলের রাস্তা না হয় তবে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ঘর তুলতেই পারেন।

উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, রাস্তায় ঘর নির্মাণ নিয়ে দুপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি। দ্রুতই সমাধান করা হবে।

জামান / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ