শ্রীনগরে বখাটের কুড়ালের কোপে স্কুলছাত্র আহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে বখাটের চাইনিজ কুড়ালের কোপে এক স্কুলছাত্র আহত হয়েছে। মো. সৈকত (১৮) নামে আহত ওই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পাটাভোগ কামারখোলা গ্রামের মো. দিলু বেপারীর ছেলে বখাটে ফয়সালের (২৫) নেতৃত্বে তার সহযোগী রাহাত মোস্তফা (২৩), সৈকত (২৪), আলমগীর (২৪) ও মহাদেবসহ (২৫) একটি গ্রুপের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বখাটে ফয়সালের সাথে শ্রীনগর কলেজের সামনে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। এ সময় পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও গ্রামের মো. আব্দুল সালামের ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. সৈকত স্কুলে অ্যাসাইন্টমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় বখাটে ফয়সাল প্রতিপক্ষ ভেবে ছাত্র সৈকতের হাতে কুড়াল দিয়ে কোপ দেয়। এ সময় ফয়সালের সহযোগীরাও সৈকতকে মারধর করে। স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ভুক্তভোগী সৈকত অভিযোগ করে জানায়, আমি স্কুলের কাজ শেষে বাড়ি যাওয়ার সময় রাস্তার মধ্যে বখাটে ফয়সাল আমাকে কুড়াল দিয়ে কোপ দেয়। আমি বুঝতে পারছি না কোনো কারণ ছাড়া আমার ওপর কেন এই হামলা করা হলো। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ফয়সালের এক প্রতিবেশী জানান, ফয়সাল এলাকায় কোনো কাজকর্ম করে না। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ শুনতে পাওয়া যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ফয়সালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (ইএমও) জানান, ক্ষত হাতে ৪-৫টি সেলাই করা হয়েছে। রোগীকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। হামলাকারীর সমন্ধে খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত