গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত
আজ সকাল ১০.৩০ ঘটিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে বিশেষ সিনেট অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে সিনেট চেয়ারম্যান হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনারবৃন্দ,বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদসহ ৬৯ সিনেট সদস্য এবং সিন্ডিকেট থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর-১ প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান, প্রো ভাইসচ্যান্সেলর ২ ডঃ মুহাম্মদ নুরুল ইসলাম, ট্রেজারার এটিএম জাফরুল আজম, এবং সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন সহ অনেকে।
বিশেষ সিলেট অধিবেশন ২০২৪ এ চেয়ারম্যানের অভিভাষনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে কারিকুলাম যোগোপযোগীকরণে সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে এবং শিক্ষা কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বলবৎ থাকবে বলে সিনেটে সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি এবং নিহত শিক্ষক-শিক্ষিকা এবং বিশেষ ব্যক্তি বর্গদের জন্য শোক প্রস্তাব উত্থাপিত করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিনেট চেয়ারম্যান এ এস এম আমানুল্লাহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অধিবেশনটি সমাপ্ত করেন।
T.A.S / T.A.S
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত