সাটুরিয়ায় পরকীয়ায় বাধা দেয়ায় কলেজ শিক্ষকের ওপর হামলা
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়ায় বাধা দেয়ায় মো. শাহিনুর ইসলাম (৩০) নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহত শাহিনুর ইসলাম উপজেলার মালশী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। শুক্রবার (৩ সেপ্টেম্ব) রাত ৯টার দিকে উপজেলার মালশী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মালশী গ্রামের মুস্তি মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেনের সাথে একই গ্রামের জনৈকা মহিলার দীর্ঘদিন ধরে পরকীয়ার প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিন্তু এ পরকীয়া প্রেমের বিষয়ে পাশের বাড়ির মৃত শুকুর আলীর ছেলে কলেজ শিক্ষক মো. শাহিনুর ইসলাম প্রেমিক সাদ্দাম হোসেনকে বাধা দেন। পরে সাদ্দাম হোসেন শাহিনুর ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ৯টার দিকে তাকে হত্যার উদ্যেশ্যে নিজ বাড়ির পাশের রাস্তায় তার ওপর হামলা চালায়। এ সময় সাদ্দাম হোসেন শাহিনের গলাসহ তার পেটের ৪-৫ স্থানে ছুরিরঘাত করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এসে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অপরদিকে সাদ্দাম হোসেন ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে বলে তার বাড়িতে ডাকাত পড়েছে। ফোন পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, প্রথমে মালশী গ্রাম থেকে ৯৯৯ নাম্বারে ফোন আসে। ফোনে ডাকাতি সংঘটিত ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি