মানিকগঞ্জে গোল্ডেন পরিবহনের বাসের চাপায় নারীর মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়ামুখী গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় জোসনা বেগম (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসনা বেগম মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দানিস্থনগর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস জোসনা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।প রে খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি