ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সিলেটে তাফসীর মাহফিলে নিরাপত্তায় পুলিশ প্রস্তুত : এসএমপি কমিশনার


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ৪:১৪

আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল সফলে পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার রেজাউল করিম। এজন্য তিনি সিলেটের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, মাহফিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আমরা জনগণেরও সার্বিক সহযোগিতা কামনা করছি। এমসি কলেজ মাঠ পরিদর্শনের সময় আনজুমানে খেদমতে কুরআন সিলেটের দায়িত্বশীল ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় এসএমপির পক্ষ থেকে মাহফিলকে ঘিরে বিভিন্ন পরিকল্পনার কথা জানান কমিশনার। তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লীদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির মুভমেন্ট সহজ করা, সিলেটে অবস্থান করা বিপিএল খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসব্লক স্থাপন, মাহফিলে ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে আলাপ করেন তিনি।
এসময় পুলিশ কমিশনারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো: মাসুদ রানা, সিটিএসবি’র ডিসি মো: এহসান শাহ, ডিসি দক্ষিণ মো: মাহফুজুর রহমান, এডিসি সিটিএসবি এবং এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম ও এডিসি ট্রাফিক তাহের উল্লাহ আশরাফ প্রমুখ।
এ সময় আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক হাফেজ আব্দুল হাই হারুন, সেক্রেটারি হাফিজ মিফতাহুদ্দীন, এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো: রিয়াজ, আয়োজক কমিটির সদস্য শাহজাহান আলী, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল আকমল হোসেন জুয়েল, আয়োজক কমিটির সদস্য সোহেল আহমদ রিপন ও মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।
উল্লেখ্য- আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে দীর্ঘ ১২ বছর পর তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলেও এবছর ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর উপস্থিতিকে ঘিরে জনসমাগমের বিষয়টি মাথায় রেখে এমসি কলেজ মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিল আগামী ৯ থেকে ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। মাহফিল চলবে প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত। ১১ জানুয়ারী সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে তাফসীর পেশ করবেন শায়েখ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, আল্লামা ইসহাক আল মাদানী, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ মোহাম্মদ শাহ ওয়ালী উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতী মাওলানা আমীর হামজা, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, মুফতী আলী হাসান উসামা ও আলহাজ¦ শামীম বিন সাঈদী প্রমূখ। এছাড়া জাতীয় ও স্থানীয় উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন।

এমএসএম / এমএসএম

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার

ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে

সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার‎

ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা

টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়

উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন

বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত