বোয়ালমারীতে কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব পালিত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত শিক্ষালয়টি ২০২৫ সালে পা রেখে ৬৩ বছর বয়স অতিক্রম করলো। এই দীর্ঘ পথপরিক্রমার পর্বটিকে স্মরণীয় করে রাখতে শনিবার (১১ জানুয়ারী) এক হীরক জয়ন্তী উৎসব তথা প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের বিস্তীর্ণ সবুজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে গোটা কাদিরদী এলাকাজুড়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশের। অত্যান্ত জাঁকজমকপূর্ণ এ পূণর্মিলণী অনুষ্ঠানে ৬৩ বছরের পুরাতন ও নতুন মিলে প্রায় হাজার খানেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সারাদেশ জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই পুরাতন শিক্ষার্থীদের তালিকায় ছিলেন শিক্ষক,সাংবাদিক,শিক্ষাবিদ,ডাক্তার,ইঞ্জিনিয়ার,সরকারী আমলা সহ রাষ্ট্রযন্ত্রের অনেক গুনি ব্যাক্তিবর্গ। পুরাতন বন্ধু,সহপাঠিদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানমালাটি পরিণত হয় অবিস্মরণীয় এক মিলন মেলায়। বর্ণাঢ্য র্যালী,আলোচনা,বিশেষ ক্যাপ,ব্যাজ,আইডিকার্ড পরিধান,মধ্যান্ন ভোজ,সাংস্কৃতিক সন্ধ্যা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয় প্রাক্তন শিক্ষার্থী পূনর্মিলনী উৎসব ২০২৫। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী,পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক প্রকৌশলী আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব, ইউপি চেয়ারম্যান মোঃ রাফিউল আলম মিন্টু,প্রফেসর রাবেয়া খানম,সাংবাদিক আবুল হোসেন,মোঃ শাজাহান শেখ,মোঃহাফিজুর রহমান,পরিমল কুমার সোম,ইমামুল হাসান লাল মিয়া,খন্দকার রুহুল আমিন,কবি,শিক্ষক অনাদি ভূষণ চৌধুরী, আঃরাজ্জাক মোল্লা,এস এম সালাউদ্দিন,মোঃ নজরুল ইসলাম,মোঃ আবুল কাশেম,এনামুল কবির বাচ্চু ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম,এম শাফিউল্লাহ শাফি প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন মোঃফারুক হোাসেন ও মোঃ খালিদ হাসান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন