বোয়ালমারীর রুপাপাতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
মানুষে-মানুষে সামাজিক বন্ধন,সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার করার লক্ষে মঙ্গলবার(১৪ জানুয়ারী)বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। পরিষদ চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান সোনা মিয়া। এতে অন্যান্যের মধ্যে সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমগীর হোসেন,বিএনপি নেতা মোহাম্মদ আক্কাস হোসেন,মাওলানা গোলাম মর্তুজা, মাওলানা ইয়াসিন আলী, মাওলানা ফরিদুল ইসলাম, সন্তোষ কুমার অধিকারী,বিধানচন্দ্র রায় ও ক্রিট কান্তি বিশ্বাস সহ বিভিন্ন মসজিদ, মন্দির,মাদ্রাসা,সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমাদের নিজেদের প্রয়োজনেই সমাজে শান্তি-শৃঙ্খলা,পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। আপনার প্রতিবেশী ভালো না থাকলে,আপনি ভালো থাকবেন না, সমাজ ভালো থাকবে না। তাই রাষ্ট্র ও সমাজ বদলাতে হলে আগে নিজেকে বদলান। আপনার ভাই,বোন, প্রতিবেশীকে ভালো বাসুন,ভিন্নমত-পথ কে শ্রদ্ধা করুন,যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ধৈর্য ধারণ করুন দেখবেন সমাজ ভালো হয়ে গেছে। আমরা এগিয়ে যাচ্ছি। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ-এসব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির ভিত্তিতে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে একটি সুষ্ঠু,সুন্দর মানবিক সমাজ বিনির্মানের পথে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন