ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে ষড়যন্ত্র মূলকভাবে ইউপি চেয়ারম্যানকে মামলার আসামী করার অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ১:১২

ফরিদপুরের বোয়ালমারীতে মারামারির মামলায় এক ইউপি চেয়ারম্যান কে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি বানানোর অভিযোগ পাওয়াগেছে। শেখর ইউনিয়ন পরিষদের  ঐ চেয়ারম্যানের নাম মোঃ কামাল আহমেদ। স্থানীয় সহস্রারাইল বাজারের দুই ব্যবসায়ীর মারামারির ঘটনায় চেয়ারম্যান কামালের কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও প্রকৃত দোষীদের বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে প্রধান ও কোপের আসামী করে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় সাধারণ এলাকাবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ইউনিয়নের শেখর গ্রাম নিবাসী মোহাম্মদ ইসরাইল মোল্লার ছেলে ও সহস্রাইল বাজারের তেল ব্যবসায়ী মোঃ শামীম মোল্লার মটর সাইকেলের সঙ্গে একই বাজারের সিমেন্ট ব্যবসায়ী ও সহস্রাইল গ্রাম নিবাসী মোহাম্মদ মতিউর রহমানের ট্রাকের ধাক্কা লাগার ঘটনা কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দুই পক্ষের উত্তেজনার মধ্যে এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় শামীম মোল্লা ও তার সহযোগী শাহাদাৎ হোসেন, জিহাদ মোল্লা মারাত্মক আহত হয়। এ ঘটনায় পরদিন ২১ জানুয়ারি বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন ইসরাইল মোল্লা। এতে ইউপি চেয়ারম্যান কামাল আহমেদকে প্রধান করে মোট ৩০ জনকে সুনির্দিষ্ট আসামী করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ৪০/৫০ জনকে। মজার ব্যাপার হচ্ছে,যে মতিউর রহমানের সঙ্গে ঝামেলা সেই ব্যাক্তিকে এখানে আসামী করা হয়নি। চেয়ারম্যান কামাল ও স্থানীয়দের অভিযোগ,এই ঘটনার সঙ্গে কামাল আহমেদের বিন্দু মাত্র  কোন সম্পৃক্ততা নেই। এটি একটি অরাজনৈতিক ঘটনা। যারা মারামারি করেছেন তারা কেউই চেয়ারম্যান কামালের লোক নন। তাহলে কেন তিনি যানবাহনের সংঘর্ষ নিয়ে মারামারিতে  জড়াবেন। তাও আবার তাকে কোপের আসামী করা হয়েছে। এটি যেমন দুঃখজনক তেমনি হাস্যকরও বটে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সমাজে হেয় প্রতিপন্ন,হেনস্তা করা ও আর্থিক ক্ষতি সাধনের লক্ষে চেয়ারম্যান কামাল ও তার ছোট ভাই মিলন কে এ মামলায় আসামি করা হয়েছে। চেয়ারম্যান কামাল আহমেদ বলেন,এ ঘটনার কিছুই আমি অবগত না হলেও রাজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে আমাকে হুকুমের আসামী করা হয়েছে। আমি গ্রাম পুলিশের কাছে খবর পেয়ে ওসিকে অবিহিত করি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আমি বাড়ি থেকে সহস্রাইল বাজারে যাই এবং জানতে পারি শামীম মোল্যার সাথে মতিউর রহমান বিশ্বাসের গোলমাল হয়েছে।কিন্তু আশ্চর্যজনক ভাবে এ ঘটনার প্রকৃত দোষীদের বাদ দিয়ে  আমার ও আমার ভায়ের উপর মিথ্যা অপবাদ দিয়ে মামলা করা হয়েছে।ঘটনার সময় আমি যে বাড়িতে ছিলাম তার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত আছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার