চৌদ্দগ্রামে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল, স্কার্ফ সিরাপ ও ৫ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে চৌদ্দগ্রাম থানার এসআই নাছেরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকার জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনাকালে ৫০ বোতল ফেনসিডিল, ১৪৯ বোতল স্কার্ফ সিরাপ পাচারকালে শাহজালাল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী নাজমুল (২৩) পালিয়ে যায়। ধৃত শাহাজালাল উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত বারকু মিয়ার ছেলে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার এসআই শুভ দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিং ছুফুয়া রাস্তার মাথায় সন্দেহভাজন একটি সিএনজিকে থামতে সিগন্যাল দিলে সিএনজিচালক সাইফুল (২২) গাড়ি রেখে পালিয়ে যায়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ রিনা বেগম (৫০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত রিনা উপজেলা কালিকাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কাজী আব্দুস সোবহানের মেয়ে ও একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী। এ সময় গাঁজা পাচারকাজে ব্যবহৃত সিএনজিটি আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, ভারতীয় ফেনসিডিল, স্কার্ফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ী ও ৫ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত