ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৭:৩৬

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মুন্সিরহাট খোশবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পঞ্চগড়ের চাকলাহাট নেহালপাড়ার দাল উদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭) এবং একই এলাকার হামিদুল ইসলামের ছেলে শাকিল (২২)। এ সময় তাদের সঙ্গে থাকা পঞ্চগড় উত্তর ভাটিয়াপাড়ার সাইফুল (২৬) নামে আরেকজন গুরুতর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনজন আরোহী নিয়ে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ে আসার পথে সামনে থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। আহত হন আরো একজন। পরে ঘটনাস্থল থেকে দুজনের লাশসহ আহত ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও হেলপার।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে