ঠাকুরগাঁওয়ে মার্কেন্টাইল ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন
ঠাকুরগাঁও রোডে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) ভার্চুয়ালি সারাদেশে ৮টি উপশাখার উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমাইয়ুন।
ঠাকুরগাঁও রোড উপশাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক এভিপি আবু আলা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, ভার্চুয়ালি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর কামরুল ইসলাম চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- ব্যাংকের কর্পোরেট ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হাসান রাজু, ব্যাংকের রোড উপ-শাখার ইনচার্জ ও এক্সিকিউটিভ অফিসার মিনহাজ ই এলাহী, শিবগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলী হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল প্রমুখ।
ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে ঠাকুরগাঁও রোড এলাকায় ব্যবসায়ীগণ নতুন উপশাখাকে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে ব্যাংকের পক্ষ থেকে যাতে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা ও সবা প্রদান করা হয় সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জামান / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ