ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরের বন্যাদুর্গত চরাঞ্চলে বৈদ্যুতিক লাইন পরিদর্শন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৪:১০

‘দুর্যোগে আলোর গেরিলা’ স্লোগানে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে হরিরামপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে বৈদ্যুতিক সংযোগ পরিদর্শন করা হয়। সোমবার (৬ সেপ্টেম্বর) সারাদিন হরিরামপুর উপজেলার অফগ্রিড আওতাধীন চরাঞ্চল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ পরিদর্শন ও গ্রাহকের সাথে বিদ্যুৎসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (ঝিটকা জোনাল অফিস) ডিজিএম সামিউল কবির।

হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন জানান, ‘গত পাঁচ মাস আগে বিদ্যুতের লাইন পাইছি। আগে হারিকেন জ্বালাইয়া থাকতে হইতো, এহন কারেন (বিদ্যুৎ) আহনে ম্যালা সুবিধা হইছে। আমরা যারা চরে থাকি তাগো তো আর কোনো সুবিধা নাই। একমাত্র  বিদ্যুতের সুবিধাটাই ভোগ করতে পারছি।’

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (ঝিটকা জোনাল অফিস) ডিজিএম সামিউল কবির জানান, হরিরামপুর উপজেলার অফগ্রিড আওতাধীন চরাঞ্চলে গত বছর ১৫ কিলোমিটারজুড়ে আনুমানিক ৪০০ গ্রাহককে সংযোগ প্রদান করেছি। প্রতি বছরের ন্যায় এ বছরও বন্যায় এ অঞ্চল প্লাবিত হয়ে বৈদ্যুতিক সংযোগ অত্যন্ত ঝু‍ঁকিপূর্ণ হয়ে যায়। তাই সরেজমিন পরিদর্শন ও গ্রাহকের সাথে বিদ্যুৎ সংযোগ ও সতর্কতা অবলম্বন নিয়ে আলোচনা করা হয়।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আ. রশিদ মৃধা মোবাইল ফোনে জানান, হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে প্রায় ৩২ কি.মি এরিয়াজুড়ে বিদ্যুৎলাইনের কাজ হয়েছে এবং হচ্ছে। এই লাইনগুলো সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই। তাই আমরা নিয়মিত লাইনের রক্ষণাবেক্ষণ, গ্রাহক সচেতনতা, বৈদ্যুতিক দুর্ঘটনা রোধসহ বৈদ্যুতিক সকল ভালো সেবা প্রদানের লক্ষ্যে আমাদের নিয়মিত কাজ করে যাচ্ছি। এছাড়াও যদি চরাঞ্চলসহ নতুন নতুন বসতি স্থাপন হলে তাদেরও দ্রুত বিদ্যুৎ প্রদান করা হবে বলে জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঝিটকা জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আফজাল হোসেন খান, হরিরামপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. আসলামুজ্জামান হক, ওয়্যারিং পরিদর্শক গোলাম মোর্তজা, বারসিক হরিরামপুর প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন, হরিরামপুর অভিযোগ কেন্দ্রে কর্মরত লাইনম্যানগণ প্রমুখ।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ