ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ার বরাইদে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৯-২০২১ বিকাল ৬:৩২

আধুনিক ব্যাংকিং ও উন্নত সেবার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাভার বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার বাজারের ইউসুফ টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা কেটে এ শাখা ব্যাংকের উদ্বোধন করা হয়।

এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ধামরাই উপজেলার কালামপুর শাখার এফএডিসি এবং শাখা প্রধান মো. আরিফুল ইসলামের সভাপতিত্ব ও সাটুরিয়া শাখা ব্যাংকের পরিচালক মো. আসলাম হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাভার আউটলেট এজেন্ট ব্যাংকের মালিক আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। 

এ সময় বক্তরা বলেন, ইসলামী ব্যাংক দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক। এই ব্যাংক শরিয়া মোতাবেক পরিচালিত সুদমুক্ত ব্যাংক। এখানে নিরাপদে ও আস্থার সাথে আপনারা লেনদেন করতে পারবেন। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে দেশের সমস্ত গ্রাহকের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া হচ্ছে। বক্তরা আরো বলেন, ইসলামী ব্যাংক সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবার মাধ্যমে দেশের সর্বত্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে। 

স্থানীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তারেক আহমেদ তোতার বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এমএসএম / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক