শ্রীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ আলিম মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র মাদরাসার অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে উপাধ্যক্ষ মোঃ মনোয়ারের হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষিকা,কর্মচারী, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, হাম,নাত,গজল,কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অধ্যক্ষ হারুন অর রশীদ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দুটোরই প্রয়োজন আছে।
খেলাধুলা ও সাংস্কৃতি মন ও স্বাস্থ্য ভালো রাখে।বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শরীর মনকে ভালো রাখে। আমাদের অনেক শিক্ষার্থী মোবাইলে আসক্ত হয়ে গেছে। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। আজের শিক্ষার্থী তোমরা আগামীর দেশের ভবিষ্যৎ। দেশ পরিচালনার দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু