ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কর্ণফুলীতে বৈষম্য বিরোধী আন্দোলনের চিত্র প্রদর্শনীতে স্থান পায়নি শহিদ ওয়াসিমের ছবি


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১২-২-২০২৫ বিকাল ৫:৩৯

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নতুন ভবন উদ্ভোধনী অনুষ্ঠান ও তারুণ্যের উৎসব মেলা ২৫ইং উপলক্ষে তথ্যচিত্র ও দেওয়ালিকা প্রদর্শনীর স্ট্রলে আবু সাঈদ,মুগ্ধসহ অন্যান্য শহিদের ছবি থাকলেও সেই স্ট্রলে স্থান পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রুপকার,চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের।বিষয়টি অনেকেরি নজরে আসায় নানা মহলে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে।

(১২ ফেব্রুয়ারি) বুধবার সকালে কর্ণফুলী উপজেলা পরিষদের নতুন ভবন ও উপজেলা মাঠ প্রাঙ্গণে নতুন শহিদ মিনার এবং তারুণ্যের উৎসব মেলার চিত্র প্রদর্শনীর স্ট্রলের উদ্ভোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

ছাত্রদের একাংশ বলছে,যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র প্রদর্শনী স্ট্রলের দায়িত্ব নিয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে শহিদ ওয়াসিম আকরামের ছবি প্রদর্শনীতে রাখে নাই,আবার অনেকেই বলছেন গ্রুপিং এর কারণে স্ট্রলে শহিদ ওয়াসিমের ছবি রাখা হয়নি।

এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র প্রদর্শনী স্ট্রলের দায়িত্বরত হিমেল চৌধুরী জানান,শহিদ ওয়াসিম আকরামের ছবি অনলাইনে না পাওয়ার কারণে মূলত তার ছবি স্ট্রলে রাখতে পারি নাই।

এবিষয়ে কথা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণের দায়িত্বরত সমন্বয়ক জোবাইর আলম মানিকের সাথে তিনি জানান,স্ট্রলের চিত্র প্রদর্শনীর বিষয়ে আমি তাদেরকে দিকনির্দেশনা দিয়েছিলাম কিন্তু আমার পক্ষ থেকে সকল শহিদের ছবি রাখার কথা বলা ছিল দুঃখজনক ভাবে শহিদ ওয়াসিম আকরামের ছবিটি প্রদর্শনী থেকে মিছিং হওয়ায় আমরা এবিষয়ে দুঃখ প্রকাশ করেছি,হঠাৎ করে পোগ্রাম করার কারণে এমন ভুল হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় ছাত্রনেতারা বলেন,চট্টগ্রামে ওয়াসিম আকরামের মৃত্যুই ছিল মূল আন্দোলনের সূচনা তার মৃত্যুর কথা শোনার পর আমরা চট্টগ্রামের সবাই দলমত নির্বিশেষ আন্দোলনে ঝাপিয়ে পড়ি,শহিদ ওয়াসিম ছিল চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক তার মতো একজন বীর গাঁতার নাম বা ছবি তারই নিজ জেলার একটি উপজেলার চিত্র প্রদর্শনীতে না থাকা এটা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক,এমন প্রতিহিংসা মূলক কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা জানায়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক