ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই-আগষ্ঠ গণঅভ্যুত্থান এ নিহত সন্দ্বীপের দুই শহীদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২২-২-২০২৫ বিকাল ৫:৪৯

জুলাই-আগষ্ঠ গণঅভ্যুত্থান এ নিহত সন্দ্বীপ এর দুই জন শহীদের স্মরণে চট্টগ্রামে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করল সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ফোরাম। 

২১ ফেব্রুয়ারি শুক্রবার নগরীর হালিশহর বি ব্লক স্পোর্টস ক্লাবে জুলাই-আগষ্ঠ গনঅভ্যুত্থান নিহত সন্দ্বীপ এর দুই জন শহীদ, শহীদ মাহমুদুর রহমান সৈকত ও শহীদ মো সাইমন এর স্মরণে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম এর অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট এর এই আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। উক্ত টুর্নামেন্ট এ সংগঠনের সদস্যদের নিয়ে ৪ টি দলে ভাগ করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৪ দলের নামকরণ সন্দ্বীপ এর ৪ জন মহান ব্যাক্তির নামে করা হয়। তারা হলেন -কমরেড মুজাফ্ফর আহমদ-কবি আব্দুল হাকিম,কবি বেলাল মুহাম্মদ,বিপ্লবী লাল মোহন সেন। 

উক্ত টুর্নামেন্ট এ উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও সামাজিক ব্যাক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মোমেন ও ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন। বিওডি কমিটির সদস্য নাছির উদ্দীন মোঃ সাকিব, ফোরামের পরিচালনা কমিটির আহবায়ক মেহরাব হোসেন,যুগ্ম আহবায়ক আবদুর রহমান আরমান, নাহিম উদ্দীন, সদস্য সচিব কামরুজ্জামান নিশাদ, সদস্য শিহাব উদ্দীন, কামরুল রাজু, সাজিদ ইসলাম সহ প্রমুখ।

 টুর্নামেন্ট এ ফাইনালে কবি বেলাল মোহাম্মদ দলকে হারিয়ে  বিপ্লবী লাল মোহন সেন দল  চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে । 

উক্ত টুর্নামেন্ট এ সমাপনীতে ভক্তরা দুই শহীদ এর রুহের মাগফেরাত কামনা করে বলেন ওরা আমাদের জন্য নতুন এক বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছে।বক্তব্যে তারা সবাইকে কারিগরি শিক্ষার প্রসারে জোর দেওয়ার জন্য ও আহবান করে।

উল্লেখ্য ২০১৩ সালে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ফোরাম প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে সরকারি বেসরকারি পলিটেকনিকে ইনস্টিটিউট শিক্ষার্থীদের কমিউনিটি বৃদ্ধি ও সন্দ্বীপের কারিগরি শিক্ষা প্রসারে বৃদ্ধি কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন