ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রমের উদ্বোধন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৩:৩৯

কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহণকারীদের দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। সকালে গণটিকা কার্যকমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন, পৌর সচিব হারুনুর রশিদ, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১নং কাশিনগর, ২নং উজিরপুর, ৩নং কালিকাপুর, ৪নং শ্রীপুর, ৫নং শুভপুর, ৬নং ঘোলপাশা ইউনিয়ন ও চৌদ্দগ্রাম পৌরসভায় টিকাদান কর্মসূচি চলছে। দ্বিতীয় ডোজ টিকা নিতে সকাল থেকে ইউনিয়ন ও পৌরসভার কেন্দ্রগুলোর বাইরে ছিল মানুষের দীর্ঘ লাইন। কোনো রকম ভোগান্তি না থাকলেও দীর্ঘ লাইনের কারণে টিকা নিতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। টিকা পেতে ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই।

ঘোলপাশা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকা নিতে আসা খোরশেদ আলম ও আমেনা বেগম জানান, প্রথম ডোজ টিকা নিতে ভোগান্তি পোহাতে হলেও আজ দ্বিতীয় ডোজ নিতে কষ্ট হয়নি। তবে দীর্ঘ লাইনের কারণে টিকা পেতে কিছুটা সময় লেগেছে।

এমএসএম / জামান

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক