ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে সড়ক দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিরিয়ানি বাণিজ্য


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১২:৪৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সড়ক মইজ্জ্যারটেক টু ব্রিজঘাটের সিডিএ সড়ক,সেই ব্যস্ততম সড়কের পাশেই অবৈধ ভাবে গড়ে উঠেছে আকাশ ওরশ বিরিয়ানি ও ওসমানী ওরশ বিরিয়ানি সহ নামে বেনাম একাধিক বিরিয়ানির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিরিয়ানি বাণিজ্য। মূলত ফুটপাত ও সংযোগ সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় যানজট ও জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে।

জানা গেছে,সিডিএ আবাসিকের সড়ক দখল করে দিনদুপুরে সড়কের ওপর গরু মহিষ জবাই করে মাংস বিক্রি করা এবং আকাশ ওরশ বিরিয়ানির রান্নার কার্যক্রম পরিচালনা করছে, যা স্থানীয়দের জন্য রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাড়িয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা প্রশাসনকে একাধিকবার অভিযোগ দিলেও এবিষয়ে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।

সর্বশেষ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মইজ্জ্যাটেক ও চরলক্ষ্যা ইউপির বলি গোষ্ঠী  এলাকায় অভিযান চালিয়ে সড়ক দখল করে বিরানির দোকান গড়ে তোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে আকাশ ওরশ বিরিয়ানি ও ওসমানী ওরশ বিরিয়ানি'কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র জরিমানা করলেই হবে না এসব অবৈধ দোকানপাট স্থানীয়ভাবে উচ্ছেদ করা প্রয়োজন,কারণ সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা জনসাধারণের যেমন ভোগান্তির কারণ হচ্ছে তেমনি বিপদজনক হয়ে ওঠেছে সড়ক'টি।

সড়কের চলাচলকারীদের মধ্যে অনেকেই বলছেন,এভাবে রাস্তা দখল করে দোকান বসানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সিএনজি অটোরিকশ্ ও ব্যাটারিচালিত রিকশাচালকদের অভিযোগ, ক্রেতাদের ভিড়ের কারণে প্রতিদিনই রাস্তা ব্লক হয়ে থাকে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্বিত হচ্ছে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা বলেন,জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়