কিশোর গ্যাং, চুরি, ছিনতাইয়ের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা
চুরি, ছিনতাই, ডাকাতি, অরাজকতা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোর গ্যাং,চুরি,ছিনতাইয়ের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা করে পুরো রমজান মাস জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করবে কর্ণফুলী থানা পুলিশ,আইনশৃঙ্খলা বাহিনীর মাসিক সভায় এমনটাই জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ।
(১'লা মার্চ) শনিবার কর্ণফুলী থানা সিটিজেনস ফোরামের মাসিক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের সভাপতিত্বে সিটিজেনস ফোরামে মাসিক সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো রমজানে স্পেশাল মোবাইল টিম পরিচালনা, তারাবী এবং ফজরের পর এলাকাভিত্তিক বিশেষ নজরদারিতে থাকবে পুলিশ,কিশোর গ্যাং, চুরি, ছিনতাইয়ের ব্যপারে জিরো টলারেন্স ঘোষণা, ধর্মীয় সম্প্রতি রক্ষায় এক হয়ে কাজ করার প্রত্যয়, মার্কেটের সামনে যানজট নিরসনে ব্যবস্থা,শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দোসরদের সংঘটিত হওয়ার চেষ্টা প্রতিরোধ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ আরও একাধিক কর্মসূচি গ্রহণ করার কথা জানান সিএমপি কণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফ। সভায় উপস্থিত ছিলেন, কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার জমির উদ্দিন, মুনির আবছার চৌধুরী, মোঃ ফারুখ, নজরুল ইসলাম, ওমর হায়দার, নুরুল ইসলাম মেম্বার,শেখ আহমদ, এডভোকেট নাজিম উদ্দীন, মাহবুবা ইলা খাদিজা, সিরাজুল মোস্তফা, মাওলানা আবদুল মাবুদ, সাইফুল ইসলাম,শাহানাজ বেগম বাহারুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত