ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ১২:৪৫

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই তারা মহাসড়ক অবরোধ শুরু করেন। যান চলাচল বন্ধ থাকায় এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। তারা পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। বুধবার কারখানায় আসার পথে ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পরে কারখানা কর্তৃপক্ষ মরদেহের বিষয়টি নিয়ে বিভ্রান্তকর মন্তব্য দিয়ে নিহত শ্রমিক তাদের কারখানার না বলে দাবি করেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়লে তারা ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

এ ছাড়া ডিউটি টাইম সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা পর্যন্ত করা এবং বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া ও ইফতারের পর কোনো ডিউটি না করা, ঈদে ১০দিন ছুটি, চলতি মাসের ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করাসহ অতিদ্রুত পর্যাপ্ত পরিমাণ ফেস পাঞ্চ মেশিন বাড়ানোর ব্যবস্থার দাবি জানান তারা।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। দ্রুত সময়ে সমস্যা সমাধানে উদ্যাগ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

এমএসএম / এমএসএম

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত