শ্রীপুরে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দাবি করেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কাউকে দেয়ার সিদ্বান্ত গণতন্ত্রের জন্য শুভ হবে না। তারা বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে ৮ কোটি ১০ লাখ নাগরিকের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত এক সুবিশাল ভোটার ডেটাবেইজ যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির। ১৩ কোটি ভোটারের তথ্য ২৫টি ধাপে সুরক্ষিত আছে কমিশনে। ভোটারদের অনুমতি ছাড়া এ তথ্য কোন প্রতিষ্ঠানকে হস্তান্তর গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশনের অধীনে এনআইডি না থাকলে ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ কমে যাবে বলেও উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধনে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাকারিয়া বলেন, “ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয় পত্রের উৎপত্তি। গত ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মত। এটা আমাদের নিজস্ব সম্পদ।
কিন্তু সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পায়তারা করছে। এর প্রতিবাদে এবং আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে আমরা “ষ্টান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচী পালন করছি। আমরা আশা সরকার আমাদের দাবীর সাথে একমত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আব্দুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটর সোহেল ইমরান,শিহাব মোল্লা, স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ