বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেলেন সাংবাদিক এমদাদ উল্যাহ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তরুণ সাংবাদিক ও কলামিস্ট মো. এমদাদ উল্যাহ এবার পেয়েছেন বঙ্গবন্ধু সম্পর্কে লিখিত রচনা প্রতিযোগিতার পুরস্কার। জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘১৫ আগস্ট ইতিহাসের বিষাদময় অধ্যায়’ বিষয়ে রচনা লিখে এ পুরস্কার পান তিনি।
এ উপলক্ষে বুধবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন সহকারী লাইব্রেরিয়ান মো. নাফিস সাদিক শিশির। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী, তাদের অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক মো. এমদাদ উল্লাহ এর আগে চলতি বছরের ১১ জুলাই পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন।
এদিকে, বঙ্গবন্ধু সম্পর্কে রচনা প্রতিযোগিতায় পুরস্কার লাভ করায় সাংবাদিক মো. এমদাদ উল্লাহকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, প্রবাসী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল