উলিপুরে ধানক্ষেতে কৃষকের এক টকুরো দেশপ্রেম
ধান ক্ষেতে চারাগাছ দিয়ে মানচিত্র এঁকে এক কৃষক দেশাত্মবোধের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্রের আদলে চারা রোপন করলে তা আস্তে আস্তে মানচিত্রের আকার ধারণ করে দৃশ্যমান হয়ে উঠে। যা এলাকার মানুষের নজর কেড়েছে। ধানক্ষেতে মানচিত্র দৃশ্যমানের ঘটনাটি উলিপুর পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামের উলিপুর-রাজারহাট সড়কে জামতলা মোড় সংলগ্ন এলাকায়। কৃষকের নাম জাফর সাদিক। তিনি উলিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পবিত্র রমজান উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রকৃতি প্রেমিক কিছু শিক্ষার্থী ওই ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্রের পাশে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছে। এ ছাড়াও অনেক টিকটকাররা ওই জমিতে এসে রিল ভিডিও তৈরি করতে দেখা যাচ্ছে।
ছবি তুলতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী বিশাল, হৃদয় ও শিমুল জানান, দৃশ্যটি অনেক সুন্দর। তাই দুই বন্ধু মিলে এখানে ছবি তুলতে এসেছি। আমরা আসার আগেও আমাদের অনেক বন্ধুরা ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্রের পাশে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তাদের ফেসবুক পোস্ট দেখে এই দৃশ্য দেখার জন্য এসেছি।
স্কুল শিক্ষক জাফর সাদিক জানান, কৃষি আমার পেশা না হলেও, আমি প্রতিবছর নিজস্ব এবং জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। চলতি মৌসুমে ১ একর ৫০ শতক জমিতে ব্রি-১০৮ জাতের ধানের চার রোপন করেছি। বেগুনী জাতের চারা দিয়ে মানচিত্র ফুটে তোলার চেষ্টা করেছি। স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা, দেশের মানুষের প্রতি একটা মায়া, সম্মান অনুভব করি। এ অনুভূতি থেকে প্রতিবছর ধান ক্ষেতে মুক্তিযুদ্ধ, মানচিত্র ফুটে তোলা চেষ্টা করি। যা দেখে প্রতিটি মানুষ, বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।
এমএসএম / এমএসএম
দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর
কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী
কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী
টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ
খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী
পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত