ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

উলিপুরে কয়েলের আগুনে পুড়ে গেল দিনমজুরের ঘর


আব্দুল মালেক,উলিপুর photo আব্দুল মালেক,উলিপুর
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ২:৯

কুড়িগ্রামের উলিপুরে কয়েলের আগুনে এক দিনমজুরের তিনটি ঘরসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ হাজী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত আম্বার হোসেনের ছেলে হোসেন আলী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেন। এরপর রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে  কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই  গোয়াল ঘরসহ তিনটি ঘর, ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী গোয়াল ঘর থেকে দুইটি ছাগল ও একটি গর্ভবতী গাভী বাহির করতে সক্ষম হন। তবে গাভীটির শরীরের অধিকাংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দিনমজুর হোসেন আলী জানান,  তার অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে তবে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম