ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সীতাকুণ্ড জামায়াতের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা জামায়তে ইসলামির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫ টার সময় সীতাকুণ্ড পৌরসদরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস থেকে শুরু করে উত্তর বাজার হয়ে কলেজ রোড মোড়ে এসে শেষ হয়। উপজেলা জামায়াতের নায়েব আমীর রাসেদুজ্জামান মজুমদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাহের এর সঞ্চালনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার। তিনি বলেন আমরা আজীবন ইহুদীবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব যতদিন তারা নিরীহ মুসলিম নর-নারী ও শিশু হত্যা বন্ধ না করে।
তিনি আরও বলেন কেউ যেন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না করে। তিনি বিশাল সমাবেশ সকলকে ইসরাইলী পন্য ব্যবহার না করার জন্য আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। এসম তিনি বলেন, আজ বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের ভাইদের হত্যা করে তোমাদের শান্তিতে থাকতে দিবনা। আমাদের প্রতিবাদ প্রতিরোধ সবসময় চলতে থাকবে। সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন আযাদ, সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, সাবেক ছাত্র নেতা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, এডবোকেট আশরাফুর রহামান,পৌর আমীর হাফেজ আলী আকবর,জামায়াত নেতা অধ্যক্ষ নুরুল কবির, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সাবেক কমিশনার রায়হান উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহুল আলম রাসেল,যুব বিভাগের সভাপতি সামছুল হুদা সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত