উলিপুরে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ
কুড়িগ্রামের উলিপুরে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা চর উন্নয়ন কমিটি
আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলায়মান আলী সরকার। উপজেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চর উন্নয়ন কমিটির জেলা আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক বিচারক আজিজুর রহমান দুলু, চর উন্নয়ন কমিটি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন।
এছাড়াও আলোচনা করেন, ফারুক আহমেদ বাতেন, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, শফিকুল ইসলাম লিমন, গুনাইগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা, মিজানুর রহমান বায়েজিদ, সাইফুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ দেবব্রত রায় দেবু, এমজেকেএস উলিপুর শাখার সেন্ট্রাল মনিটরিং অফিসার ভূদেব চন্দ্র রায় ও এ্যডভোকেট নুরুজ্জামান প্রমূখ।
এসময় সংলাপে সাংবাদিক, শিক্ষক ও সুধিজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চর উন্নয়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার আলোকে প্রশ্ন করেন। এসব প্রশ্নের জবাব দেন প্রধান আলোচক। আলোচকরা চর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়নের জন্য অন্তর্বতী সরকারের প্রতি উদাত্ত্ব আহবান জানান। শেষে চর উন্নয়ন উলিপুর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় করে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা