ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে স্বামীর হাতে স্ত্রী খুন


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১:২

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ গৃহে স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছে স্ত্রী সীমা আক্তার (২৫) নামের এক নারী । উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চাড়ালকান্দি এলাকার কাজী শহীদুল্লার বাড়িতে গত ১৬ এপ্রিল বুধবার রাত ১১টায় ছুরিকাঘাতের  এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের বাসিন্দা মাহমুদুল হক কবির (২২) জিপিএইচ কারখানায় চাকরির সুবাদে স্ত্রী সীমা আক্তারসহ চাড়ালকান্দি এলাকায় ভাড়া থাকতেন। মাত্র মাসখানেক আগে তারা বাসাটি ভাড়া নেন। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। এর মধ্যে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে তাদের। বর্তমানে মাত্র ৩ মাস বয়স ওই কন্যা সন্তানটির। পাশাপাশি বাসায় ভাড়া থাকেন সীমার বাবা-মা ও ভাই-বোন। 

আরিফ হোসেন নামে সীমার এক আত্মীয় জানান, অল্পদিনের সংসারে তাদের স্বামী-স্ত্রীর কলহ লেগেই থাকতো। গত ১৬ এপ্রিল রাত এগারোটায় সীমা আক্তারের সাথে কলহের এক পর্যায়ে স্ত্রীর পেটে ছুড়িকাঘাত করেন স্বামী মাহমুদুল হক। এসময় সীমার অবস্থা আশঙ্কাজনক দেখে মাহমুদুল পালিয়ে যান। পাশের বাসায় থাকা সীমার পরিবারের লোকজন এসে দেখতে পান ছুরিকাহত সীমা উঠানে পড়ে আছে। তখনও সীমার পেটে ছুরি ঢুকানো। পরে তাকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরদিন বৃহস্পতিবার বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমা আক্তার।

নিহত সীমার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড় এলাকায়। তার পিতার নাম আইয়ুব খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্তের কাজ চলছে। তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডের ঘটনায় সীমার স্বামী মাহমুদুল হককে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সীমার পরিবার সূত্রে জানা গেছে।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি  মজিবুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন স্ত্রীর মৃত্যু হয় ।  সীমা আক্তার হত্যার ঘটনায় মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক