সীতাকুণ্ডে মাজারে হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
চট্টগ্রামের সীতাকুণ্ডে হযরত খাজা কালুশাহ (রহ:) মাজার ,মাদরাসা ও এতিমখানায় হামলার অভিযোগে মাজার ওয়াকফ এষ্টেট ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন ক্ষোভ ।
রোববার (২০ এপ্রিল) উপজেলার উত্তর সলিমপুর এলাকায় মাদরাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন এক লিখিত বক্তব্যে এসব জানিয়েছেন, হযরত খাজা কালুশাহ্ (রহঃ) কমপ্লেক্স পরিচালনা কমিটির মোতাওয়াল্লি আলহাজ্ব সিরাজ-উদ-দ্দৌলা সওদাগর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৭ই এপ্রিল দুপুর ২ টা সময় কথিত মোতাওয়াল্লী দাবীদার খন্দকার শওকত আলী ও খন্দকার মোহাম্মদ আলী গং চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মাজার, মসজিদ, মাদরাসা ও এতিমখানার কর্মকর্তা কর্মচারীদের হুমকি দমকি দিয়ে জোর পূর্বক অফিস হতে বের করে দিয়ে অফিস ও দান বাক্স ভাংচুর চালায়। এতে মাজার, মসজিদ ও এতিমখানার চলমান খরচের জন্য সংরক্ষিত টাকা পয়সা ও দান বাক্সে দানকৃত অর্থ তার সন্ত্রাসী বাহিনী দ্বারা লুটপাট করে। শুধু তাই নয়, কথিত সন্ত্রাসীর গডফাদার খন্দকার শওকত আলী ও খন্দকার মোহাম্মদ আলী গং দীর্ঘ ১ সপ্তাহে মাজার মসজিদ ও এতিমখানার দানকৃত অর্থ, গরু, ছাগল ও মুরগী পর্যন্ত আত্মসাৎ করে। দীর্ঘ এক সপ্তাহে দানকৃত অর্থ আত্মসাৎ করে কিশোর গ্যাং এর সদস্যদের খাবার, দৈনিক হাজিরা অনুসারে আত্মসাৎকৃত অর্থ ব্যয় করেছে। যা আমাদের কমপ্লেক্সের ভিডিও ফুটেজে সংরক্ষিত সিসি ক্যামেরায় আছে। দীর্ঘ ১ সপ্তাহে মাজারে আগত ভক্ত, কালুশাহ নগর এলাকার বাসিন্দাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হেনস্তা সহ বিভিন্ন অপকর্ম চালিয়েছে।
খন্দকার শওকত আলী ও খন্দকার মোহাম্মদ আলী তার কিশোর গ্যাং সদস্যদের নিয়ে ছেলে মিনহাজ কে দিয়ে ২৪ ঘন্টা মাজার কমপ্লেক্সের অফিস ও মাদরাসার ২য় তলার সেমিনার কক্ষ দখল করে রাতে পবিত্র স্থানে ইয়াবা-গাজা সহ মাদক সেবনের আসর বসাতো। এতে তাদের আরো সহযোগীরা অংশগ্রহণ করতো। ফলে কালুশাহ নগর এলাকাবাসী, মুসল্লীবৃন্দ, আগত আশেক-ভক্তবৃন্দ তীব্র নিন্দা ও মিশ্র প্রতিক্রিয়া। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই সংবাদ সম্মেলন থেকে। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিয়োগ হয়েচে। তদন্ত করে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , হযরত খাজা কালুশাহ্ রহঃ কমপ্লেক্স পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু ছালেহ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম আকবর, সলিমপুর বিএনপি সাবেক সভাপতি আবুল হাশেম, সলিমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুর রহিম, সীতাকুণ্ড তাতী দল নেতা শাহিদুর রহমান, হযরত খাজা কালুশাহ্ রহঃ সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালামসহ এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম