ছাত্রদল নেতা পারভেজকে হত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে মানববন্ধন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ বিচারের দাবিতে সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফ আলী জিকু'র সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল ভূঁইয়ার সঞ্চালনায় সীতাকুণ্ডস্থ কলেজ রোডের সামনে বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবলু, সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহিদুল আলম সবুজ, রবিউল হোসেন, মুরাদপুর ইউনিয়ন ছাত্র দলের সমাজকল্যন বিষয়ক সম্পাদক আনিসুল তুহিন,
উপজেলা ছাত্রদলের সদস্য আরিফ হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য ফারুক, সিফাত, শিপন, রাফি, সাইমন, রনি, আরফাত, সালমা আক্তার, সাইমা, ফারিয়া আক্তার, রিয়া, সিফাত, মুরাদ, রাব্বি প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বিষয়কে ইস্যু করে তারা ছাত্রদল নেতা মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে খুন করেছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী তিন আসামিকে গ্রেপ্তার করলেও যাদের কারণে এই হত্যাকাণ্ড তারা এখনো ধরা-ছোঁয়ার বাহিরে। তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত আইন প্রয়োগ করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি