ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিবালয়ে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ১২:৫৭

মানিকগঞ্জের শিবালয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার নতুনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা নকুল ওই এলাকার মৃত মঙ্গল চন্দ্র শীলের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবীর জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গত কয়েক দিন আগে মনোরঞ্জন শীল নকুল আহত হলে তার হাত ম্যাসেজ করার জন্য প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে তার প্রতিবেশী ওই অসহায় কলেজছাত্রীকে রেখেছিলেন। বৃহস্পতিবার দুপুরে নকুল জোর করে কলেজছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে নকুলের স্ত্রী এসে কলেজছাত্রীকে উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই কলেজছাত্রী বাদী হয়ে শুক্রবার সকালে থানায় অভিযোগ করলে পুলিশ নকুলকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর মা জানান, এ ঘটনাকে ধামাচাপা দিতে নকুল আমাদের পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিলেন। এমনকি এ ঘটনা পুলিশকে জানালে সমস্যা হবে বলে হুমকি দেন তিনি। তিনি আরো জানান, নকুলের চরিত্র ভালো নয়। তিনি আমাকেও কুপ্রস্তাব দিয়েছিলেন।

এ ব্যাপারে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস জানান, মনোরঞ্জন শীল নকুল দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক