সীতাকুণ্ডের সেই রামদাসের পরিবারের পাশে জামায়াত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনকারীদের হাতে খুন হওয়া জেলে রাম দাসের অসহায় পরিবারের পাশে আবারও পাশে দাঁড়ালেন জামায়াত নেতারা। তার মৃত্যু পরবর্তী ওই সময়ও রামদাসের পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
শনিবার (২৬ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়েছে।
তার পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি জামায়াত নেতারা সব সময় তার পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগীতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষার সার্থে গতকাল উপজেলা জামায়াত নেতৃবৃন্দ রামদাসের বাড়ীতে যান। এসময় তার পরিবারের সকলের খোঁজ খবর নেন এবং জামায়াতের পক্ষ থেকে নগত আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, আশরাফুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারী সকালে সমুদ্রে বালু উত্তোলনকারীদের সাথে কথা কাটাকাটি হয় রাম দাস ও তার ভাইয়ের। এক পর্যায়ে তাদেরকে ড্রেজারে তুলে রাম দাসকে পিটিয়ে পানিতে ফেলে দেয় বালু খেকোরা। আর ভাইকে অপহরণ করে হাতিয়া দ্বীপে নিয়ে যায়। অপহৃত এক জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২১ ফেব্রুয়ারী রাম দাসের লাশ ভেসে ওঠে সমুদ্রে। তার পরিবারের একটি শিশু কন্যা রয়েছে।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি