ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

উলিপুরে পাওনা টাকাকে কেন্দ্র এক ব্যক্তির মৃত্যু


আব্দুল মালেক,উলিপুর photo আব্দুল মালেক,উলিপুর
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ২:৪২

কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার হাতে এক মসলা বিক্রেতার মৃত্যু হয়েছে। গত রবিবার(২৭এপ্রিল)দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তির নাম মাহবুল হোসেন (৪৫), তিনি পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বানু শেখের ছেলে। অপরদিকে ঘাতক আলেপ উদ্দিন (৫০)একই এলাকার কুড়ারপার গ্রামের আছম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মাহবুল হোসেন ফেরি করে মসলা বিক্রয় করেন, অপরদিকে আলেপ উদ্দিনও গ্রামে ফেরি করে ঝালমুড়ি বিক্রয় করেন। এক পর্যায়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। মাহবুল আলেপ উদ্দিনের কাছে টাকা ধার নেন। গত রবিবার আলেপ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে মাহবুল যাওয়ার পথে তার পথরোধ করা হয়। পরে পাওয়া টাকাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে আলেপের হাতে থাকা চাকু দিয়ে তাকে আঘাত করা হয়। পরে স্থানীয়রা মাহবুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় মামলা নথিভূক্ত হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে রয়েছে।

এমএসএম / এমএসএম

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম