উলিপুরে বোরো-ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
কুড়িগ্রামের উলিপুরে চলতি মৌসুমে প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধানের ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে দিগন্ত মাঠ জুরে ধান আর ধান। যেদিকে দুই চোখ যায় শুধু ধানের ক্ষেতের সমাহার। মিষ্টি রোদের হালকা বাতাসে দোল খাচ্ছে কৃষকদের সোনার উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের দিগন্তজুড়ে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকরা বুক বেঁধেছে। বিস্তীর্ণ মাঠের কোথাও কোথাও সোনালি ফসল কৃষকরা কাটতে শুরু করেছেন। নারিকেল বাড়ি স›ন্যাসীতলা গ্রামের কৃষক বাবলু চন্দ্র জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। রাত-দিন পরিশ্রম করে ধানের আবাদ করতে হয়। ধান লাগানোয় পর নিয়মিত পরিচর্যাও করতে হয়। তেল-সারের দাম বৃদ্ধিতে গতবারের চেয়ে এ বছর খরচটা বেশি হয়েছে। ন্যায্য দাম না পেলে কৃষকের বিশাল ক্ষতির মুখে পড়তে হবে। পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামের কৃষক নুর আলম বলেন, জমিতে সময় মতো পানি সার কিটনাশক দেওয়ায় ধান ভাল হয়েছে। ঝড় বৃষ্টি না হলে গানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকতা সাইদুর রহমান জানান, ইরি-বোরো মৌসুমে কৃষক যাতে লাভবান হয় সে জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। এবার ধানে মাজড়া পোকার আক্রমণ তেমন একটা হয়নি। যেখানেই সমস্যা দেখা যাচ্ছে সেখানেই দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ ধানের ফলন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষিবিদ মোশাররফ হোসেন জানান, যদি প্রাকৃতিক কোন দূর্যোগ না হয় তাহলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।উপজেলায় ২২ হাজার ৫থশ ৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৪থশ ৩২ মেঃ টন।
এছাড়া জমির ৮০ ভাগ ধান পাকলে কৃষকদের কর্তনের পরামর্শ দেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা