ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সকালের সময় সংবাদ প্রকাশের পর সড়ানো হলো সড়কের খুঁটি


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:৪৩

মাগুরার শ্রীপুর উপজেলার চর উদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে চন্ডিবর মন্দির সড়কের মাঝে চারটি বিদ্যুতের খুঁটি রেখে চলতেছিলো সড়ক উন্নয়নের কাজ।প্রাথমিকভাবে স্থানীয়রা ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাকে অবগত করে খুঁটিগুলো সড়ানোর জন্য ।কিন্তু দীর্ঘসময় পার হয়ে গেলেও খুঁটিগুলো সড়ানো হয়েছিলো না।বিষয়টি সাংবাদিকদের দৃষ্টিগোচরে আসলে তারা উপজেলা প্রকৌশলী, পল্লী বিদ্যুৎ ও ঠিকাদারকে অবগত করেও কোনো কাজ হয় নি।একপর্যায়ে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় ২৩ শে এপ্রিল "সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার" শিরোনামে সংবাদ প্রকাশ হয়।পরবর্তীতে ২৯ শে এপ্রিল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন(দুদক) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে বিদ্যুতের চারটি খুঁটি সড়কের ভিতর থেকে সড়ানোর নির্দেশ দেন।পরবর্তীদিন বুধবার দুপুরে বিদ্যুতের খুঁটিগুলো সড়কের ভিতর থেকে তুলে সড়কের পাশে স্থাপন করেন।

স্থানীয় বাসিন্দা পিয়াস জানান,সড়কের মাঝে চারটা বিদ্যুতের খুঁটি রেখে সড়ক উন্নয়নের কাজ চলতেছিলো।আমরা একাধিকবার কর্তৃপক্ষকে বলছি তারপরও সড়ানো হয় নি। সংবাদ প্রকাশের পর বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে পাশে স্থাপন করা হয়েছে। আমরা এখন আনন্দিত।এখন আর দূর্ঘটনা ঘটবে না।

রহিমা নামে একজন জানান,আমরা খুব খুশি কারণ বারবার বলেও কাজ হয়নি।সাংবাদিকরা এসে সংবাদ প্রকাশ করার পর বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে পাশে স্থাপন করছে।

পথচারী সোহেল রানা জানান,আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি।সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় মাঝে দুইটা দূঘর্টনা ঘটেছে।এখন খুঁটিগুলো তুলে ফেলছে।এখন আর সমস্যা নেই।তবে কর্তৃপক্ষ গাফলতির কারনের খুঁটিগুলো সরাতে এতদিন লেগে গেলো তবে তারা চেষ্টা করলে আরো আগেই এইকাজ হয়ে যেত।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ