কালিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি
নড়াইলের কালিয়ায় সাড়ে চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তারিক চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেল ৫টায় কালিয়া বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়া শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে একত্রিত হন স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ । গত ২৮ এপ্রিল বিকালে উপজেলার মির্জাপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটেছিল। আসামী তারিক চৌধুরী বর্তমান কারাগারে আছে।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কালিয়া উপজেলা শাখার আমির মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলার সভাপতি মাওলানা আলী হুসাইন, হাফেজ মাওলানা আবুল হাসান, মুফতি আজগর আলী, মো. হাবিবুর রহমান বিশ্বাস, মো.ফরহাদ শেখ, ক্বারী শামিম হোসেন ও আলহাজ মো. লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শুধু প্রতিবাদ নয়, সমাজে পরিবর্তন আনতে হলে রাস্ট্রীয়ভাবে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। শিশুদের জন্য বিশেষ আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন বর্তমান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার